জার্মানিতে আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা

জার্মানিতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায়, আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মাত্র একদিনে প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন।
জানা যায়, গত রোববার পর্যন্ত জার্মানিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিলো ৫৭ জন। সোমবার এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ১২০ জনে। এদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙকাজনক। মাত্র একদিনে প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন।
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পাহন জানিয়েছেন, এটা ঠিক যে, জার্মানির সবখানে ভাইরাসটা ছড়িয়ে পড়ছে। তবে, আক্রান্তের পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। সংক্রমণ ঠেকাতে, সর্বাধিক আক্রান্ত অঙ্গরাজ্য, নর্থরাইন ওয়েস্টফালেনের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
স্থগিত করা হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক মেলা। আক্রান্তদের রক্ষা ও ভাইরাস সংক্রমণ রোধে হাসপাতালগুলোতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং শিশু ও বৃদ্ধদের জন্য এ ভাইরাসটি খুবই বিপদজনক।
করোনাভাইরাসের আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ভাইরাসটি ছড়িয়ে পড়ায় আতঙ্ক বিরাজ করছে সবখানে।



