প্রধানমন্ত্রীবাংলাদেশ

মুজিববর্ষের অনুষ্ঠানের নামে অপচয় নয় : প্রধানমন্ত্রী

মুজিববর্ষের কর্মসূচির নামে ব্যয় না বাড়ানোর নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ বাজেটের মধ্যে থেকে ভালো কর্মসূচি পালনের কথা বলেছেন তিনি। এ বিষয়ে সব মন্ত্রণালয়কে, এ বিষয়ে নির্দেশ দেন তিনি। এদিকে, সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বৈঠকে মুজিববর্ষ নিয়ে বাড়তি টাকা খরচ না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে, সচিবালয়ে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার খন্দকার আনোয়ারুল ইসলাম।

এসময় তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় কমিটির কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি বাজেট কমিটি করা হয়েছে । পরে মন্ত্রিসভার বৈঠকে সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া জাতীয় কৃষি সম্প্রসারণ নীতির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে সমবায় ভিত্তিতে চাষ ও কৃষিযন্ত্র কেনার বিষয়ে মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান, মন্ত্রিপরিষদ সচিব।

সংশ্লিষ্ট খবর

Back to top button