অন্যান্যবাংলাদেশ

বড় পুকুরিয়ায় সাড়ে ৫ লক্ষ টন কয়লা আত্মসাতের দাবি ক্যাবের

বড়পুকুরিয়া কয়লাখনি থেকে ৫ দশমিক ৪৮ লক্ষ টন, কয়লা আত্মসাৎ করা হয়েছে বলে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার সকালে, ঢাকা রিপোর্টার ইউনিটিতে কয়লা খনির লুটপাটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে চুরির অভিযোগে তদন্তের ফলাফল প্রকাশের বিষয়ে সংবাদ সম্মেলনের হয়। এতে, কয়লা খনির দুর্নীতি সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরেন, অনুসন্ধানে অংশ নেয়া বিশিষ্টজনেরা। এছাড়া দুর্নীতি বন্ধে বেশ কিছু সুপারিশও ব্যক্ত করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, সীমাহীন দুর্নীতিতে পরিণত হয়েছে বড়পুকুরিয়া কয়লাখনির কার্যক্রম, যেটি ক্ষমার অযোগ্য অপরাধ। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

এসময় দুর্নীতি বন্ধে তদন্ত কমিশনের পক্ষ থেকে সরকারকে ১৩ দফা সুপারিশ মালা পেশ করা হয়।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button