
বিদ্যুৎ-পানিসহ দ্রব্যমূল্য বৃদ্ধি এখনই থামানো না হলে, গণজোয়ারের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে বিদ্যুৎ ও পানির মুল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। এসময় বিনাভোটের সরকার জনগণকে শোষণ করছে বলেও মন্তব্য করেন দলের সিনিয়র নেতারা।
পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ দ্রব্যমুল্যের এই দামবৃদ্ধি মেনে নেবে না। সরকার মানুষের সম্পদ আরো লুট করার পায়তারা করছে।
অচিরেই বিদুৎ-পানির বর্ধিত দাম প্রত্যাহারসহ দ্রব্যমূল্য সহনীয় করার দাবি জানান মির্জা ফখরুল। এছাড়া খালেদায় জিয়াকে মুক্তির দাবি জানান তিনি।
আরমান কায়সার, বাংলা টিভি



