
করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব বেসরকারি হাসপালগুলোকে অন্তত একটি করে আইসোলেটেড ইউনিট প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে দেশে এখনো কোন করোনাভাইরাসে আক্তান্ত রোগী পাওয়া যায়নি বলেও জানানো হয় ব্রিফিংয়ে।
মঙ্গলবার সকালে রাজধানীর আইইডিসিআর কার্যালয়ে করোনাভাইরাস নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এমনটিই জানিয়েছেন, জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এছাড়াও দেশের কোন আবাসিক হোটেলে বিদেশ থেকে আসা কোনো যাত্রী বা বিমান চালক অবস্থান করলে সেই তথ্য আইইডিসিআরকে জানানোর আহবানও জানান তিনি। এসময়, বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৫ জন আইসোলিউসনে রয়েছে বলেও জানান ফ্লোরা।



