আন্তর্জাতিকএশিয়া
দিল্লিতে মোহাম্মদ শাহরুখকে গ্রেফতার

দিল্লি সহিংসতার সময় পিস্তল দিয়ে গুলি করা সেই মোহাম্মদ শাহরুখকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই মেরুন রঙের শার্ট পরা ঐ যুবকের ছবি ভাইরাল হয়ে যায়।
শাহরুখের বিরুদ্ধে আট রাউন্ড গুলি চালানোরও অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন শাহরুখ। মঙ্গলবার দিল্লি পুলিশ উত্তর প্রদেশ থেকে তাকে আটক করেছে। গত ২৩ ফেব্রুয়ারি তেতে ওঠে দিল্লির উত্তর-পূর্ব অংশ।
সেইসময়ই জাফরাবাদ-মৌজপুর এলাকায় পিস্তল হাতে এক পুলিশকর্মীর দিকে তেড়ে যান মেরুন রঙের টি-শার্ট পরা এই যুবক।



