
বিশ্বের প্রতিটি দেশ করোনাভাইরাস ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বুধবার সকালে অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
দেশে এ ঝুঁকি মোকাবিলায় তিন পর্যায়ে কমিটি গঠন করার পাশাপাশি, বাংলাদেশ ভ্রমনে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।
চীনে আক্রান্তের সংখ্যা কমে আসলেও জাপান, ইতালি, ইরানসহ বিশ্বের মোট ৭৩টি দেশে এ ভাইরাস ছড়িয়েছে বলে জানান ফ্রোরা। এছাড়া, ইতালিতে একজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।



