দেশবাংলা
চলন্ত সিএনজি থেকে ফেলে হত্যা

সাভারে ভাড়ায় চালিত চলন্ত সিএনজি গাড়ি থেকে ফেলে দিয়ে, অজ্ঞাত এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মার মোড় এলাকায় ভাড়ায় চালিত একটি চলন্ত সিএনজি থেকে অজ্ঞাত ওই নারীকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে, চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
পরে সেখানে দাঁড়িয়ে থাকা এক ভ্যানচালক ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, হেমায়েতপুরেরে একটি ক্লিনিকে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সাভার মডেল থানার এস আই সাইদুল বলেন, নারীর পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।



