আওয়ামী লীগরাজনীতি
পরীক্ষা না করে প্রবাসীদের ঢুকতে দেয়া হচ্ছে না

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণরোধে কাজ করে যাচ্ছে সরকার। বিদেশ থেকে যারা দেশে আসছেন তাদের পরীক্ষা না করে ঢুকতে দেয়া হচ্ছে না।
বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমীতে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন। এসময় দীপু মনি আরও বলেন, মুক্তিযুদ্ধে নজরুলের অনেক ভূমিকা ছিল। তার রচিত গানের মাধ্যমে, মুক্তিযোদ্ধারা অনুপ্রানিত হয়েছেন।
এতে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, বিশিষ্ট ছড়াকার-শিশুসাহিত্যিক ফারুক হোসেন, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।



