
করোনাভাইরাস সংক্রমণে বাংলাদেশ উচ্চঝুঁকিতে রয়েছে বলে সতর্কবাণী দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে, বাংলাদেশ ছাড়াও আরও ২৪টি দেশ এ ঝুঁকিতে রয়েছে বলে জানানো হয়েছে।
ইউএস-এআইডির সংক্রামক রোগবিষয়ক জরুরি তহবিলে এসব দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলার প্রস্তুত রাখা হয়েছে বলেও জানায় মার্কিন সরকার।
বিশ্বস্বাস্থ্য সংস্থা, অন্যান্য বহুপক্ষীয় প্রতিষ্ঠান এবং ইউএস-এআইডির কর্মসূচি বাস্তবায়নকারী অংশীদারদের পরিচালিত প্রকল্পের জন্য, এ তহবিল দেয়া হচ্ছে। এটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিশ্রুত ১০ কোটি ডলারের প্রথম কিস্তি।
তবে,বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হলেও, আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, করোনা মোকোবেলায় সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।



