বাংলাদেশ
বৃহস্পতিবার গ্যাস থাকবে না রাজধানীর বিভিন্ন এলাকায়

আগামীকাল বৃহস্পতিবার (০৫ মার্চ) পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর একটি বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৪ মার্চ) তিতাসের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
তিতাস কর্তৃপক্ষ জানায়, সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুগদা, মানিকনগর, ধলপুর, গোলাপবাগ, মান্ডা ও আশেপাশের এলাকায় পাইপলাইন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস দুঃখ প্রকাশ করেছে।



