অন্যান্যবাংলাদেশ

মোংলা বন্দরে ৩ নাবিক পর্যবেক্ষণে : করোনা

দেশে এপর্যন্ত ১০৫ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মোংলা বন্দরে একটি বিদেশি জাহাজের ৩ নাবিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীর আইইসিডিআরে করোনা ভাইরাসের নিময়িত প্রেসব্রিফিং এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এছাড়া করোনার উপসর্গ রয়েছে এমন রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। সবাইকে সাবধানে থাকার পাশাপাশি কেউ অসুস্থ হলে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে, তা সোমবারের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

করোনাভাইরাস নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং বাংলাদেশ করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে, এ মর্মে প্রকাশিত সংবাদ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আদালতের নজরে আনলে, উচ্চ আদালত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকে মৌখিক নির্দেশনা দিয়েছেন

সংশ্লিষ্ট খবর

Back to top button