টঙ্গীতে মহিলালীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক-২

গাজীপুরের টঙ্গীতে মহিলালীগ নেত্রী নাছিমা আক্তার(২৬) ধর্ষণের স্বীকার হওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এঘটনায় পাঁচজনকে আসামী করে মামলা হয়। পরে, পুলিশ বৃহস্পতিবার সকালে দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর বনামালা এলাকার আলী সরদারের ছেলে হোসেন সরদার(৩২) ও মোহম্মদ আলীর ছেলে মিঠু তলুকদার(৪০)।মামলায় সূত্রে জানা যায়, অভিযুক্ত আজগর আলীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নির্যাতিতা ঐ নারীর।
এরই একসময় অভিযুক্ত আজগর আলীকে বিয়ের প্রস্তাব দিলে, আজগর ও তার সহযোগী পলাশ(৩০), সামিরুল(৩৬), তাহাকে জোরপূর্বক আজগরের ভাড়া বাড়িতে তুলে নিয়ে বুধবার বিকেলে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে, ভুক্তভোগী ঐ মহিলালীগ নেত্রী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযুক্তদের আটক করে।
তবে, এ ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন, একাধিক অভিযুক্তদের পরিবার। টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেফতার করে। অপর পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



