দেশবাংলা
সিলেটে করোনা সন্দেহে দুবাই প্রবাসী হাসপাতালে

সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে জাকারিয়া নামে দুবাই প্রবাসী এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যান স্বজনরা।
পরে সেখানে করোনা ভাইরাসের সন্দেহ হলে, তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে। এরই মধ্যে আতঙ্কে হাসপাতাল ছাড়ছেন অনেক রোগী।
ওই যুবক সিলেটের কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে । তিনি দুবাই থেকে গত ২৯ ফেব্রুয়ারি দেশে এসেছেন। এদিকে শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত সন্দেহে রোগী ভর্তির খবর পেয়ে সেখানে অবস্থান নিয়েছে পুলিশ।



