
করোনাভাইরাস ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা নিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার দুপুরে আইইডিসিআর কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এমনটিই জানিয়েছেন, জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। অন্যদিকে, বিমানবন্দরের স্ক্যানিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদেশ ফেরত যাত্রীরা।
করোনাভাইরাসের সবশেষ অবস্থা নিয়ে দুপুরে রাজধানীর রোগতত্ত্ব বিভাগ (আইইডিসিআর) এ ব্রিফিং করেন, সংস্থার পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এসময়, করোনা সন্দেহ হলে আইইডিসিআর এর হটলাইনে জানানোর আহবান জানান তিনি।
তিনি বলেন, প্রয়োজন হলে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবে তাদের টিম। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে দেশের সকল বন্দরে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তর এই পরিচালক।
এদিকে, নতুন করে গত ২৪ ঘন্টায় যে কয়টি দেশে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে, সেসব দেশে থেকে আসা যাত্রীরাও ঢাকা বিমানবন্দরের স্ক্যানিং ব্যবস্থা প্রশ্ন তুলেছেন।
মাসুদ সুমন, বাংলা টিভি



