৭ মার্চ যারা বিশ্বাস করে না তারা স্বাধীনতাও বিশ্বাস করে না

৭ মার্চের ভাষণকে যারা যথাযথ সন্মান দিতে জানে না, প্রকারান্তরে তারা বাংলাদেশের স্বাধীনতাকেই বিশ্বাস করেন না। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন।
এর আগে, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে, শনিবার সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে, কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা।
এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন দল। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় তিনি আরো বলেন, ৭ মার্চের ভাষণে সত্যিকার অর্থে বাংলার স্বাধীনতার ঘোষণা হয়, বিশ্বস্বীকৃত সর্বকালের সেরা ওই ভাষণ ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্তকারিরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।



