কুয়েতে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার দূতাবাসের উদ্যোগে ভাষণটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে এবং কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন, ডিফেন্স এর্টাসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের এবং ভিসা ও পাসপোর্ট কাউন্সিলর জহিরুল ইসলাম খান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী গণমাধ্যমকর্মীরা। কুয়েত দূতাবাস জানায়, করোনাভাইরাস প্রতিরোধে কুয়েত সরকারের নেয়া পদক্ষেপ বাঁধাগ্রস্ত হয় বা দেশটির সরকারের নির্দেশাবলী অমান্য হয়, এমন কর্মসূচি পালনে, কুয়েতের বাংলাদেশ দূতাবাস বিরত ছিল।
ঐতিহাসিক ৭ই মার্চ একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, ফলে ছোট পরিসরে ঐতিহাসিক দিবসটি পালন করা হয়েছে।
আ হ জুবেদ জানান, কুয়েত প্রতিনিধি



