
দেশের এক লাখ ৩৪ হাজার ১৪৭টি প্রাথমিক বিদ্যালয়ে তেমন কোনো সতর্কতামূলক প্রস্তুতি নেয়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, করোনা ভাইরাসের কারণে পাশের দেশ ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
এ পরিস্থিতিতে বিদ্যালয়ে করোনার সংক্রমণ প্রসঙ্গে শিক্ষাবিদ ড. মুনতাসীর মামুন বলেছেন, সরকার ইতোমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে রেডিফোর্স রাখা হয়েছে। সেক্ষেত্রে কোন বিদ্যালয়ে মরণব্যাধি এ সংক্রমের জন্য আগাম প্রস্তুতির কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।
আর এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম (প্রশাসন) বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সতর্ক করতে ইতোমধ্যে আমরা জেলা উপজেলা পর্যালয়ের বিদ্যালয়গুলোতে সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। আরো তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও এসময় জানানো হয়।
এরপর থেকেই আতঙ্কের মুখে পড়েছে গোটা দেশ। প্রাণঘাতি এ ভাইরাসের কারণে বাচ্চাদের নিয়ে দুঃচিন্তায় পড়েছেন অভিভাবকরা।



