
পাকিস্তানে চলচ্চিত্র ও সিনেমাকে শিল্পের মর্যাদা দেওয়া হবে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ফেরদৌস আশিক আওয়ান।
তিনি বলেন, সকল বোর্ড মেম্বারদের পরামর্শ ব্যতীত কোনও নীতিমালা তৈরি বা কার্যকর করা হবে না। পাকিস্তানের সবধরণের চলচ্চিত্র নির্মাণকারীদের এই নীতির আওতাভুক্ত করা হবে।
চলচ্চিত্র শিল্পের পুনরুজ্জীবনের পক্ষে তিনি বলেন, সিনেমা শিল্পের মাধ্যমে সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরা একটি উন্নত ধারা। বিশ্বব্যাপী পাকিস্তানের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরতে সিনেমা নির্মাণের প্রতিও গুরুত্ব আরোপ
ডেইলি জাংয়ের খবরে বলা হয়, ফেরদৌস আশিক আওয়ান সাংবাদিকদের জানান, পাকিস্তানের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে এবিষয়ে কথা হয়েছে। মোট ১৮ বার সংশোধনীর পর দেশের বিভিন্ন শহরে সেন্সর বোর্ড স্থাপন করা হয়েছে।



