
বাংলাদেশে নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা সংগ্রহ করে কারো শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি বলেও নিশ্চিত করে প্রতিষ্ঠানটি। এদিকে, আতঙ্কিত না হয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সোমবার সকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন, অধিদপ্তরের মহাপরিচালক ডা: আবুল কালাম আজাদ।
এসময় নতুন করে কারো মধ্যে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান অধিদপ্তরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এদিকে, যারা বিদেশ থেকে দেশে এসেছেন তাঁদের নিজ বাড়িতে থাকার পরামর্শ দেন তিনি। এছাড়া, ভাইরাস থেকে মুক্ত থাকতে সবার সচেতন হওয়া জরুরি বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে, করোনা ভাইরাসের সংক্রমন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা।
আরমান কায়সার, বাংলাটিভি



