
দেশকে মাদকমুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগনকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন, পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় পুলিশ প্রধান আরও বলেন, দেশব্যাপী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌর মেয়র খাঁ হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



