বিশ্ববাংলা

বাংলাদেশে ফিরতে প্রবাসীদের স্বাস্থ্য সনদ লাগবে না

ইতালীর রোম দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে ফিরতে প্রবাসীদের স্বাস্থ্য সনদ লাগবে না। গত রোববার দেশটির নাগরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, ইতালিতে করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ ১৩৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ১৫০০ জন।

করোনা ভাইরোসের সংক্রমণ রোধে রোববার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের ২৩ প্রোভিন্সে রেড এলার্ট জারি করেছে ইতালি কর্তৃপক্ষ। ৩ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। আতঙ্কে ঘর থেকে বাইরে বেরুচ্ছেন না প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয়রা।

রেড জোনের বাসিন্দারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরে যেতে পারবেন না। আইন অমান্য করলে ৩ মাসের কারাদণ্ড এবং ২০৬ ইউরো জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটিতে বিয়ে-শাদীসহ সব ধরনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

এই সংকটপূর্ণ অবস্থায় প্রবাসীরা যাতে সহজে দেশে ফিরতে পারে সেজন্য দূতাবাস থেকে জানানো হয়েছে তাদের কোনো স্বাস্থ্য সনদ লাগবে না ।

সংশ্লিষ্ট খবর

Back to top button