দেশবাংলা

গাজীপুরে দুঃস্থদের মাঝে তিনটি ঘর হস্তান্তর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের শরীফপুর এলাকায় গোল্ডেন ড্রীম এসোসিয়েশন’র পক্ষ থেকে তিন দুঃস্থ’র মধ্যে তিনটি টিশশেড ঘর দান করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সোমবার রাতে তিনজন দুঃস্থ’র মধ্যে ওই তিনটি ঘরের চাবি হস্তান্তর করেন।

কয়েক যুবকের গড়ে তোলা ওই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি ১০০জন দু:স্থ মুক্তিযোদ্ধা, বিধবা, এতিম ও সুবিধাবঞ্চিত গৃহহীনকে ১০০টি ঘর নির্মাণ করার প্রকল্পের মধ্যে সোমবার ৭৯, ৮০ এবং ৮১তম ঘরটি হাস্তান্তর করা হয়।

এর আগে আরও ৭৮টি ঘর হস্তান্তর করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মধ্যেই তাদের ১০০টি ঘর নির্মাণের টার্গেট রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান পরশ বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী গৃহহীন ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। আমি নির্বাচিত হওয়ার পর থেকে দুঃস্থ মানুষদের কাছে যাচ্ছি। তাদের কাছে শীত বস্ত্র নিয়ে গিয়েছি। যাদের বস্তি আগুনে পুড়ে গিয়েছিল সেখানে গিয়েছি আমি। আজ গাজীপুরে দুঃস্থদের ঘর নির্মাণ করে দেয়ার যুবলীগের যে পদক্ষেপ, তাতেও অংশীদারিত্ব করছি।

গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল হোসেন খান নিখিল প্রমূখ। ঘরের চাবি হস্তান্তের পর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button