আওয়ামী লীগরাজনীতি
প্রবাসে বাংলাদেশিদের সতর্ক থাকার আহবান

করোনা আক্রান্ত দেশগুলোতে অবস্থানরত প্রবাসীদেরকে সেসব দেশের করোনা প্রতিরোধী নিয়ম পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মঙ্গলবার সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে এক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহ্বান জানান তিনি। এসময় মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী কর্মীদের ব্যাপারে খোঁজ রাখা হচ্ছে।
বাংলাদেশ আইটি পার্ক কর্তৃপক্ষ আয়োজিত “প্রযুক্তিনিভর্র কর্মসংস্থান তৈরিতে হাইটেক পার্কের ভূমিকা” শীর্ষক ওই সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
তিনি বলেন, মুজিববর্ষে প্রযুক্তিনির্ভর এক লক্ষ আত্মকর্মসংস্থানকর্মী তৈরি করা হবে। যারা চাকরি চাইবে না, চাকরি দেবে।



