বিশ্ববাংলা
জেদ্দায় প্রবাসীদের ‘রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’

সৌদি আরবের জেদ্দায় বালাদ ইয়াং সোসাইটি ক্লাব আয়োজিত “রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট” এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এনামুল হকের সভাপতিত্বে এবং আমিনুল ইসলাম বাবু ও রেহানের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বালাদের ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক গাজী সাহেদ এবং বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক মাসুদ সেলিম, শহিদুল ইসলাম হিরো, ফয়সাল,সোহাগ মজুমদার, সাংবাদিক হানিস সরকার ও আল মামুন শিপন।
এসময় ব্যবসায়ী মনোয়ার খান, মোহাম্মদ আলীসহ বালাদের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় ,চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সাইফুল রাজীব, জেদ্দা প্রতিনিধি



