বিশ্ববাংলা
নিউইয়র্কে বাংলাদেশি নারী বিক্রয়কর্মীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সোনা-চান্দি জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে যৌন হয়রানি ও ন্যায্য বেতন না দেয়ার অভিযোগে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয়কর্মীরা।
এতে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার অন্তত ৫০ ভুক্তভোগী নারী বিক্রয়কর্মী এতে অংশগ্রহণ করে। রোববার জ্যাকসন হাইটস ৭৪ স্ট্রিট সোনা চান্দি জুয়েলারির সামনে এ বিক্ষোভ করে তারা।
ভুক্তভোগী বাংলাদেশি নার্গিস সুলতানা জানান, ওয়ার্ক পারমিট না থাকায় ঘণ্টায় মাত্র ৩ থেকে ৪ ডলার বেতন দেয়া হয়। সপ্তাহে ৭ দিনই ১২ ঘণ্টা করে কাজ করতে হয়। চিকিৎসাসহ জরুরী কোনো প্রয়োজনেও ছুটি মেলে না।
এ ছাড়া মালিক, মেয়েদের সঙ্গে অকথ্য ও অশ্লীল ভাষায় কথা বলেন বলে অভিযোগ করেন তারা। এমনকি সোনা চান্দির মালিক দিলীপ মালানী তার অফিসে নিয়ে বিভিন্নভাবে যৌন হয়রানি করারও চেষ্টা করেন।



