আন্তর্জাতিকএশিয়া
দেড় হাজার তালেবান বন্দিকে মুক্তির ঘোষণা

তালেবানদের সাথে শান্তি আলোচনায় পৌঁছাতে সমঝোতার অংশ হিসেবে দেড়হাজার তালেবান বন্দীকে মুক্তি দেয়ার অনুমোদন দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
তালেবানদের সাথে এর আগে লিখিত চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর এই পদক্ষেপ আসলো। প্রেসিডেন্টের এই ডিক্রি অনুযায়ী এসব বন্দীকে যুদ্ধের ময়দানে না ফেরার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
এর বিনিময়ে তালেবানরা একহাজার সরকারি সেনাকে হস্তান্তর করতে সম্মত হয়েছে। প্রতিদিন একশো করে, ১৫ দিনের মধ্যে মুক্তি দেয়া হবে দেড়হাজার বন্দী সৈন্যরা।
পাশাপাশি আফগান সরকারের সাথে তালেবানদের আলোচনা আরো গতি আসলে প্রতি দুই সপ্তাহে, পাঁচশো করে তালেবান বন্দীকে মুক্তি দেবে। সব মিলিয়ে মোট পাঁচহাজার তালেবান মুক্তি না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে।



