উন্মুক্ত অনুষ্ঠান ও জনসমাবেশ নিরুৎসাহিত করছে সরকার

করোনা ভাইরাসের কারণে স্বাধীনতা দিবস উদযাপনে উন্মুক্ত অনুষ্ঠান ও ব্যাপক জনসমাবেশ নিরুৎসাহিত করার কথা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খান কামাল।
এছাড়া ২৫ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারা দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক এক বৈঠকে একথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় এতে ২৫ মার্চ কালো রাত স্মরণে রাত ৯টায় এক মিনিট বাতি নিভিয়ে প্রতীকি ব্ল্যাক আউট পালন করার আহ্বান জানান, তিনি।
এদিকে, করোনার কারণে ২৬ মার্চ উন্মুক্ত জায়গায় অনুষ্ঠান করা যাবে না জানিয়ে জনসমাগমকে নিরুৎসাহিতও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২৬ মার্চের কুচকাওয়াজ ও শিশু সমাবেশ হবে কিনা তা প্রধানমন্ত্রীর কার্যালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান, এই নেতা।
হাকিম মোড়ল, বাংলা টিভি



