দেশবাংলা
বেশি দামে মাস্ক বিক্রি করায় জরিমানা

বেশি দামে মাস্ক বিক্রি করায় শান্তিমোড়ে নেহাল মুদি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ জরিমানা করেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাস্তিমোড়ে নেহাল মুদি স্টোরে মেয়াদহীন মালামাল ও বেশি দামে মাস্ক বিক্রি করার অপরাধে মঙ্গলবার রাত ১১টাং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।



