নিখোঁজের ৫দিন পর সেফটি ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের ৫দিন পর সেফটি ট্যাঙ্কের ভেতর থেকে আল কাইয়ুম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধায় পলাশের ভাগ্যেরপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ জানান, নিহত কাইয়ুমের সাথে ভ্যাগের পাড়া গ্রামের মোকারমের স্ত্রীর জেসমিন আক্তার সুমির সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। গেল ৩ মার্চ সন্ধ্যায় কাইয়ুম নিখোঁজ হলে থানায় সাধারণ ডায়রী করার পর পুলিশ অভিযান চালায়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোকারমের বাড়ির সেফটি ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করা হয়।মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আল কাইয়ুম। কাইয়ুমের বাবা বিদেশ থাকায় ভেলানগর এলাকায় মা,ভাই,স্ত্রী ও একমাত্র মেয়ে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন তিনি।
নিহত কাইয়ুমের বাবা বিদেশ থাকায় নরসিংদীর ভেলানগর এলাকায় মা,ভাই,স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন। এ ঘটনায় মোকারমের স্ত্রীসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শরীফ ইকবাল রাসেল, নরসিংদী



