বিশ্ববাংলা
আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকার লেডিসমিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়, এক বাংলাদেশি নাগরিক নিহত ও অপরজন আহত হয়েছেন। নিহত ওই বাংলাদেশির নাম আব্দুর রহিম এবং আহত অপর বাংলাদেশির নাম ইমদাদুল হক রকি।
জানা যায়, গত মঙ্গলবার গাড়িতে করে ডারবান থেকে জোহানেসবার্গ যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আব্দুর রহিম ঘটনাস্থলেই প্রান হারান এবং রকি গুরুতর আহত হন।
নিহত রহিমের বাড়ি ফেনীর দাগনভূইয়ায় ও রকির বাড়ি কোম্পানীগঞ্জের বসুর হাটে।



