
রাজধানীর মিরপুর থেকে মোবাইল ব্যাংকিং জালিয়াত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩। শুক্রবার সকালে রাজধানীর র্যাব তিন এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিব।
এ সময় তিনি জানান, সম্প্রতি বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা ও জানিয়াতির অভিযোগের তথ্য আসে তাঁদের কাছে। সেসব তথ্যের ভিত্তিতেই গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব।
পরে বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর থেকে বিপুল পরিমাণ সিমকার্ড, মাল্টিসিম গেটওয়ে এবং বিভিন্ন ডিভাইস দ্বারা ক্লোনিং, স্পুফিং এর সরঞ্জামাদিসহ এই প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করে র্যাব।



