বিশ্ববাংলা
ইরাকে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

ইরাকে আইএস জঙ্গি ভেবে এক বাংলাদেশি শ্রমিককে গুলি করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস শহরে এ ঘটনা ঘটে।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর সদস্য ভেবে ভুলবশত ওই বাংলাদেশিকে হত্যা করা হয় বলে জানিয়েছে, সিরিয়ার কুর্দি পরিচালিত মানবাধিকার সংস্থা এবং ইরাকের গণমাধ্যম বেসনিউজ।
জানা যায়, কুর্দিস শহরের মাখমুর এলাকার দিকে যাচ্ছিলেন ৪ বাংলাদেশি। এলাকায় ঢোকার আগ মুহূর্তেই ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাতে ঘটনাস্থলেই ওই বাংলাদেশি শ্রমিক নিহত হন।
পরে সাথে থাকা আরও তিন বাংলাদেশিকে আহত অবস্থায় আটক করা হয়। মাখমৌরের মেয়র রিজকার মোহাম্মদ বাংলাদেশি শ্রমিকদের গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করেন।



