বিশ্ববাংলা
সৌদিতে লরি চাপায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. শামসুদ্দিন নামে এক বাংলাদেশি ব্যবসায়ী মারা গেছেন। গত বৃহস্পতিবার নাজরান শহরে লরি চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান মো. শামসুদ্দিন। সেখানে ব্যবসা করতেন তিনি।
নিহতের মামা সফিকুর আলম জানান, তার ভাগ্নে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল নামাচ্ছিলেন। এসময় রাস্তা থেকে ছুটে আসা দ্রুতগামী একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান শামসুদ্দিন।
তিনি আরো জানান, শামসুদ্দিনের মরদেহ দেশে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন স্বজনরা। এদিকে, এ দুর্ঘটনায় মো. শামসুদ্দিনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার বাড়ি চাঁদপুরে শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামে। তার বাবার নাম মো. সিরাজুল ইসলাম।
সাইফুল রাজীব, জেদ্দা প্রতিনিধি



