বিশ্ববাংলা
জেদ্দায় হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আতিকুর রহমান সেলিম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, তাকে জেদ্দার স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সৌদি আরবে সেলিমের বড় ভাই লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে সেলিম অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
সেলিমের গ্রামের বাড়ি সিলেট জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামে। তার বাবার নাম হাজি আবদুর নূর। সেলিমের মরদেহ জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
সাইফুল রাজীব, জেদ্দা প্রতিনিধি



