
বিদেশ থেকে এই মহুর্তে দেশে না আসার অনুরোধ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর’র সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা এ তথ্য জানান।
আর স্বাস্থ্য পরীক্ষার আগ পর্যন্ত ইতালি থেকে ফেরত ১৪২ জনকে আশকোনা হজ্ব ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
ফ্লোরা আরও জানান, যে তিনজনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিলো তারা সবাই এখন সুস্থ। এ সময়, বিদেশ থেকে এই মহুর্তে কাউকে দেশে না আসার পরামর্শ দেন তিনি।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে সকালে ইতালি ফেরত ১৪২ জন বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে, আশকোনায় নানা অব্যবস্থাপনার অভিযোগ করেছেন, স্বজনেরা।
মাসুদ সুমন, বাংলা টিভি



