আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
১২৫ বছরের জেল শিশু আয়লানের হত্যায় দোষীদের

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে আসার সময় নৌকাডুবিতে নিহত শিশু আয়লান কুর্দির মৃতদেহের ছবি সারাবিশ্বকে কাঁদিয়েছিল। সাগরপাড়ে পড়ে থাকা সেই শিশুটির মুখ আজো ভোলেনি মানুষ। ৫ বছর পর এ ঘটনায় দোষীদের কারাদণ্ড দিয়েছে তুরস্কের আদালত।
আয়লান ও তার পরিবারের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে তিন পাচারকারীকে। তাদের প্রত্যেককে একশো ২৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।
সংবাদমাধ্যমটি জানায়, ২০১৫ সালের ওই ঘটনায় আয়লানের সঙ্গে মা-ভাইসহ মারা যায় অন্তত ১১ জন। সিরিয়ার কোবানে শহরে আইএস জঙ্গিদের তাণ্ডব থেকে বাঁচতে আয়লানের পরিবার কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে।
তা না পেয়ে পাচারকারীদের সাহায্যে, সাগর পাড়ি দিয়ে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার সময় সাগরে নৌকাডুবে ৩ বছরের শিশু আয়লানসহ বাকিদেরে মৃত্যু হয়।



