
শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর মিরপুরের ১০ এর ঝুটপট্টিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুৃর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার পরই গুদামে থাকা লোকজন দ্রুত বেরিয়ে আসে। হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
এর আগে গত ১১ মার্চ রূপনগর বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বস্তির প্রায় দেড় হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।



