পরিস্থিতি বিবেচনায় স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেবে সরকার

দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীতে দলীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে প্রচারপত্র বিলি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের করোনা পরিস্থিতি নিয়ে এখনও আতংকিত হওয়ার মত পরিবেশ সৃষ্টি হয়নি। তাছাড়া, প্রধানমন্ত্রী সব কিছু পর্যবেক্ষণ করছেন।
এ সময়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোন ঘাটতি নেই। প্রয়োজনে সব কিছুই করা হবে।
বিএনপিকে সরকারের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি পরিহার করার আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



