দেশবাংলা
ফেনীতে ৩৮ কেজি গাঁজাসহ আটক-২

ফেনীতে প্রায় ৩৮ কেজি গাঁজা এবং ১৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে একটি ট্রাক যোগে পন্য পরিবহণের আড়ালে, বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। র্যাব-৭ ফেনী এর একটি দল চট্টগ্রামগামী মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করে।
এসময় কুমিল্লা হতে চট্টগ্রামগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে, র্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে, ডাইভার না থামিয়ে র্যাবের চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
র্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটি থেকে ৩৮ কেজি গাজা ও ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃতরা হলেন, ভোলা জেলার দক্ষিন ফুল কাঁচিয়া গ্রামের ইয়াছিন ও ফেনী জেলার লালপুল বেদে পল্লীর ইমরান হোসেন।



