বিশ্ববাংলা
কুয়েতে জামায়াতে নামাজ নিষিদ্ধ

শুক্রবার থেকে মসজিদে জামাতবদ্ধ হয়ে জুম্মা নামাজ ও পাঞ্জেগানা নামাজ পড়া স্থগিত করেছে কুয়েত। করোনা ভাইরাস রোধে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ধর্ম মন্ত্রণালয়ের ফতোয়া বিভাগ এ আদেশ জারি করে।
আদেশে বলা হয়, করোনা মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কুয়েতের সকল মসজিদে জামাতবদ্ধ হয়ে জুম্মা ও নিয়মিত নামাজ পড়া আপাতত স্থগিত থাকবে।
করোনা ভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত দেশের সকল নাগরিকদের আপাতত যার যার বাসায় নামাজ পড়তে বলা হয়েছে ওই আদেশে।



