মাদ্রিদে করোনায় আক্রান্ত আট বাংলাদেশি

স্পেনের রাজধানী মাদ্রিদে প্রাণঘাতী করোনাভাইরাসে আট বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। আক্রান্ত আটজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে এদের মধ্যে দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী, তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। করোনার প্রাদুর্ভাবে মাদ্রিদ, বার্সেলোনাসহ বেশ কয়েকটি প্রদেশে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ করা হয়েছে।
দেশটিতে একরাতে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। সবশেষ খবর পাওয়া পরযন্ত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২০৯ জন।এমন অবস্থায় স্পেনে ১৫ দিনের জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।
স্পেনের টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, ভাইরাসটিতে আশঙ্কাজনক হারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, জরুরি অবস্থার তিন ধাপের প্রথমটি অর্থাৎ জরুরি রাষ্ট্রীয় সতর্কতা জারি করেছে দেশটির সরকার। যা বহাল থাকবে ১৫ দিন।
করোনার বিস্তার ঠেকাতে মাদ্রিদে সব ধরনের রেস্তোরা, পানশালা এবং দোকান বন্ধ করে দেয়া হতে পারে। শুধু সুপারমার্কেট এবং ওষুধের দোকানগুলোই খোলা থাকবে। এমন পরিস্থিতিতে স্প্যানিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরাও আতঙ্কে রয়েছেন।
কবির আল মাহমুদ, মাদ্রিদ প্রতিনিধি



