আওয়ামী লীগরাজনীতি

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ

করোনাভাইরাসের ঝুকি মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবে না বন্ধ ঘোষণা করা হবে, তার পুরো সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের মানুষকে করোনা থেকে নিরাপদে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া প্রবাসীদের এই মূহুতে আর দেশের না আসারও অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button