দেশবাংলা
বাহুবলে শিশু সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ

হবিগঞ্জের বাহুবলে শিশু সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। শনিবার রাতে লস্করপুর রেলস্টেশনের পরিত্যক্ত কোয়ার্টারে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, উপজেলার লস্করপুর রেলস্টেশনে নেশাগ্রস্থ হয়ে ইমন মিয়া তার ৭ বছরের শিশু সন্তান এনামুল হক শাকিলকে, গলাটিপে হত্যা করে পালিয়ে যায়।
সকালে খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, ঘটনার পর থেকে শিশুটির পিতা পলাতক রয়েছে।



