কোটালীপাড়ায় ব্যক্তি উদ্যোগে মুজিব কর্ণার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে স্থানীয় এক যুবক নিজ উদ্যোগে তৈরী করেছেন মুজিব কর্ণার। তার এই মুজিব কর্ণারে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ভাস্কর্য। আর এসব ভাস্কর্য দেখতে প্রতিদিন ভীড় করছেন হাজারো মানুষ।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামের যুবক রনি বৈদ্য, ইতোমধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর ১ হাজারের মতো কবিতা লিখে এবং ৬ শতাধিক চিত্রকর্ম তৈরি করে সাড়া ফেলেছেন।
ভাস্কর্য বা চিত্রকর্মের ওপর তার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ভাস্কর্য তৈরী ও ছবি আকার প্রতি অদম্য আগ্রহ থাকলেও, দরিদ্র পরিবারে জন্ম নেয়ায়, এ বিষয়ে লেখা পড়া করতে পারেননি তিনি। সম্প্রতি তার সামান্য কিছু সঞ্চয় দিয়ে রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে গড়ে তোলেন মুজিব কর্ণার।
প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে তা দেখতে নানা বয়সী মানুষ ভীড় করছেন সেই মুজিব কর্ণার দেখতে। নিজ বাড়ির আঙ্গিনায় মুজিব কর্ণার তৈরিতে একখন্ড জমির জন্য সরকারি সহযোগিতা চেয়েছেন রনি বৈদ্য।
এদিকে, রনির এই সৃষ্টিকে সংরক্ষণের জন্য সরকারের সু-দৃষ্টি চেয়েছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান খোকন বালা। আর জাতির পিতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আগামী প্রজন্মকে সঠিক ধারনা দিতে রনি বৈদ্যের এই অনন্য সৃষ্টি ভুমিকা রাখবে বলে মনে করছেন সুধি মহল।
মেহেদী হাসানাত, কোটালীপাড়া



