বিশ্ববাংলা
তাবুকে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের তাবুকে হার্ট অ্যাটাকে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার তাবুকের ফয়সালিয়া এলাকায় ঐ প্রবাসীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়।
জানা যায়, কর্মস্থলে যাওয়ার পর তার বুকে হঠাৎ প্রচন্ড ব্যথা অনুভব করলে সহকর্মীরা তখনই তাকে স্থানীয় কিং খালেদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ হাসপাতালটির মর্গে রাখা আছে।
এদিকে, তার মৃত্যুর খবর শোনার পর তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। মরহুমের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য তার পরিবার থেকে জোর দাবি জানানো হয়েছে। মরহুম নুরুল ইসলাম হবিগঞ্জ জেলার, কুলাউড়া থানার, রনচাপ গ্রামের মাহমুদ আলী মাস্টারের ছেলে।



