
সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত হলেন মোট আটজন।
তিনি আরো জানান, করোনা নিয়ে সন্দেহ হলে আইইডিসিআর এ যাওয়া যাবে না, সেখানে জানালে আইইডিসিআর নমুনা সংগ্রহ করবে। এছাড়া হোম কোয়ারেন্টিন মেনে না চললে শাস্তি হিসেবে জরিমানা করা হবে বলেও জানান ফ্লোরা।
এদিকে, করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় ইতালিতেই মারা গেছেন ৩৬৮ জন রোগি। ইউরোপজুড়ে একদিনে মৃত্যুর সংখ্যা ৫ শতাধিক। আর ইরানে ভাইরাসে ১১৩ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় সাড়ে ৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি হলো। ভাইরাসে আক্রান্তের সংখ্যা এপর্যন্ত প্রায় একলক্ষ ৭০ হাজার, যার মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজারের মতো।



