
দেশে আরো ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তরা ২ শিশু ও ১ নারী। বিদেশ থেকে আসা ব্যক্তির কাছ থেকে সংক্রমিত হয়েছেন পরিবারের সদস্যরা। এ নিয়ে দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ জন।
সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা। এসময় করোনার সংক্রমণ এড়াতে কোয়ারেন্টানের নির্দেশনা কড়াভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।
এ সময় তিনি জানান, দেশে নতুন করে আরও তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত তিন জনই একই পরিবারের। একজন বিদেশ ফেরত বাকি দুইজন তার আত্মীয়।
এছাড়াও, আইইডিসিআর এখন থেকে আর কোনো নমুনা সংগ্রহ করবে না বলেও জানান ফ্লোরা। বলেন, হটলাইনে যোগাযোগ করলে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হবে।
এসময়, হোম কোয়ারেন্টাইনে থাকা কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানাসহ আইনানুগ ব্যবস্থার হুশিয়ারিও দেয়া হয়।
মাসুদ সুমন, বাংলা টিভি



