
করোনা প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপ সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার সকালে, মতিঝিলে কৃষক দল আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি। এসময় রিজভী অভিযোগ করে বলেন, করোনা প্রতিরোধে নজর না দিয়ে, সরকার বিরোধীদল দমনে ব্যস্ত হয়ে পড়েছে।
দেশে স্বাস্থ্যসেবা দুর্নীতিতে ভরে গেছে উল্লেখ করে রিজভী আরও বলেন, করোনা ব্যাপকহারে ছড়িয়ে পড়লে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার আশংকা রয়েছে। এ বিষয়ে সরকারের ভ্রুক্ষেপহীন আচরণ গনবিরোধী বলেও মন্তব্য করেন এই বিএনপির নেতা।



