ইউরোপজুড়ে একদিনে করোনায় মৃত্যু ৫ শতাধিক

করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় ইতালিতেই মারা গেছেন ৩৬৮ জন রোগি। ইউরোপজুড়ে একদিনে মৃত্যুর সংখ্যা ৫ শতাধিক। আর ইরানে ভাইরাসে ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় সাড়ে ৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারালেন।
এছাড়া, এই ভাইরাসে সংক্রমিত হয়েছে ১৫৭টি দেশে। আক্রান্তের সংখ্যা এপর্যন্ত প্রায় একলক্ষ ৭০ হাজার, যার মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজারের মতো।
মহামারি করোনাভাইরাস দ্রুতই ছড়াচ্ছে ইউরোপের দেশগুলোতে। এর মধ্যে গুরুত্ব আক্রান্ত ইতালিতে শেষ একদিনে হয়েছে ৩৬৮ জনের। দেশটিতে করোনার সংক্রমনের পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এখন পর্যন্ত সেখানে মোট এক হাজার ৮০৯ জনের মৃত্যু হয়েছে, যা চীনের বাইরে সর্বোচ্চ।
স্পেনেও করোনায় মারা গেছে প্রায় ১শ জন, সে দেশে মোট মৃতের সংখ্যা এখন ২৯২। এছাড়া ফ্রান্সেও মৃতু হয়েছে ১২৭ জনের। স্পেন ও ফ্রান্সে করোনার বিস্তার ঠেকাতে জনসমাগমের ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আর ইরানে নতুন করে ১১৩ রোগির মৃত্যুর পর মোট প্রানহানির সংখ্যা ৭শ ছাড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যে স্কুল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক ও লুক্সেমবার্গের সাথে সীমান্ত বন্ধ করেছে জার্মানি।
এদিকে, করোনাভাইরাসে ব্যাপক প্রানহানির মধ্যে একরকম স্বস্তির আশা দেখিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একজন সরকারি কর্মকর্তা বলছেন, করোনাভাইরাস থেকে রক্ষায় একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সোমবার থেকে শুরু করবে তারা। পরীক্ষামূলকভাবে, ৪৫ জন স্বাস্থ্যবান যুবকের ওপর এ ভ্যাকসিনের প্রয়োগ করে দেখা হবে সেটি কিভাবে কাজ করে।
এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা এরইমধ্যে করোনার প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।



